বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন ৩৭০ জন
ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট, সোমবার নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও রোগী বাছাই ক্যাম্প আয়োজন করা হয়। 'কম্প্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্ট'-এর আওতায় পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত...






