নিউ এরা ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষুক্যাম্প-ছানি অপারেশন

ঈশ্বরদীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষুক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে| ২৫ জুন, বৃহস্পতিবার নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় উপজেলার ঢুলটিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়| ‘বাংলাদেশে দারিদ্রের মধ্যে বসবাসকারী মানুষের জন্য ব্যাপক ছানি সেবা’ প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হয়| আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পে ১৯২ জন রোগীকে বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসা সুপরামর্শ দেওয়া হয়| তাঁদের মধ্যে ৬৩ জনের চোখে ছানিসহ বিভিন্ন সমস্যা শনাক্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়| পরে তাঁদের মধ্যে ৫২ জনের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হয়| অপারেশন করা রোগীদের কৃত্রিম লেন্স, যাতায়াত, দুই রাত ও এক দিনের খাবার, কালো চশমা, প্রয়োজনীয় ওষুধ এবং অপারেশন-পরবর্তী পরবর্তী পরিচর্যা সেবাও বিনা মূল্যে দেওয়া হয়| এ ছাড়া বাকি ১২৯ জন রোগীকে সাধারণ ও জটিল চক্ষু সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে| ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. মেহেদী এবং দৃষ্টিশক্তি পরীক্ষক মো. ইউনুস আলী ইকবাল| কারিগরি সহায়তা দেন সিরাজগঞ্জ এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের প্রতিনিধিরা| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম| তিনি বলেন, ‘সুস্থ দৃষ্টিশক্তি মানুষের মৌলিক অধিকার| অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই নিউ এরা ফাউন্ডেশন ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ধরনের সেবা অব্যাহত রাখবে|’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার পরিচালক মোস্তাক আহমেদ কিরণ| তিনি বলেন, সময়মতো ছানি অপারেশন একজন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করে| সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই নিউ ঊৎধ ফাউন্ডেশনের অন্যতম প্রধান অঙ্গীকার|

No Comments

Post a Comment