নিউ এরা ফাউন্ডেশনের ১৭৫তম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত


বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের ১৭৫তম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন, শনিবার সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফৌজিয়া মঞ্জুর। সভায় সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও আলোচ্য সূচি নিয়ে সূচনা বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

No Comments

Post a Comment