
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে তিনজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে নিউ এরা ফাউন্ডেশন। ১৫ মার্চ, রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— রাদিয়া ইসলাম শ্রাবন্তী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী; নাহিদ হাসান দীপ, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং শামান্তানা সুলতানা প্রিথা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফৌজিয়া মঞ্জুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ,
সংস্থার প্রধান হিসাবরক্ষক কামাল পারভেজ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা খাইরুজ্জামান, প্রধান এমআইএস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলন, প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষক গোলাম সালেহীনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা অনুযায়ী নিউ এরা ফাউন্ডেশন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তায় এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।




No Comments