
January 25, 2026
‘জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট সমাজসেবক আজাদুল কবির আরজু মহোদয় অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দারিদ্র্য বিমোচনে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নিউ এরা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার ও গুণগ্রাহীদের এই শোক সইবার শক্তি দান করেন।
শোকান্তে: প্রধান নির্বাহী কর্মকর্তা ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নিউ এরা ফাউন্ডেশন
