মঞ্জুর রহমান বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

নিউ এরা ফাউন্ডেশনের আয়োজনে ‘মঞ্জুর রহমান বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

এই টুর্নামেন্টের ম্যাচগুলো ২১ নভেম্বর, শুক্রবার ও শনিবার নওদাপাড়া গুচ্ছ গ্রাম মাঠে অনুষ্ঠিত হয়।

নিউ এরা ফাউন্ডেশনের ২০টি শাখা ছয়টি দলে ভাগ হয়ে এতে অংশগ্রহণ করে। দলগুলো ছিল-এরিয়া ১, এরিয়া ২, এরিয়া ৩. এরিয়া ৪, প্রধান কার্যালয় এবং ম্যানেজার দল। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন পরিচালক মোস্তাক আহমেদ কিরণ।

চূড়ান্ত খেলায় এরিয়া ২ দলকে পরাজিত করে প্রধান কার্যালয় দল চ্যাম্পিয়ন হয়।

সর্বোচ্চ রান ও উইকেটের জন্য পুরস্কার পান মো. আল মামুন। ম্যাচগুলিতে ধারাভাষ্য করেন প্রধান অভ্যন্তরীন নিরীক্ষক জি.এস. তানিম রহমান।

প্রয়াত মঞ্জুর রহমান বিশ্বাসের সহধর্মীনি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ফৌজিয়া মঞ্জুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরীন আক্তার শেলী।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ উ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নিউ এরা এ ধরনের টুর্নামেন্টে যুক্ত থাকার আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো. শমসের আলী, প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজ, প্রধান মানব সম্পদ কর্মকর্তা খাইরুজ্জামান, প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষক জি.এস. তানিম রহমান, প্রধান এম.আই.এস কর্মকর্তা আহমদউল্লাহ মিলন এবং সকল শাখার দায়িত্বরত কর্মকর্তারা।