মঞ্জুর রহমান বিশ্বাসের স্মরণে দোয়া মাহফিল


নিউ এরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মঞ্জুর রহমান বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আয়োজনে ২২ নভেম্বর, শনিবার, নিউ এরা ফাউন্ডেশনের আয়োজনে চরমিরকামারী শাখা চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী মো. শফিকুল ইসলাম অনুষ্ঠানে মঞ্জুর রহমান বিশ্বাসের কর্মময় জীবনের নানা দিক স্মরণ করে বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমিরকামারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নেওয়াজ শরীফ ও মুয়াজ্জিন মো. শাকিল। কুরআনখানি করেন চরমিরকামারী দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার মুহতামীম মো. কুতুবউদ্দিন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ নিউ এরা ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।