নিউ এরা ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৭ মার্চ, শনিবার নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর চরমিরকামারী শাখা চত্বরে আয়োজিত এ মাহফিলে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধনের পরিবেশ সৃষ্টি হয়।
পবিত্র রমজানের গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক জাতীয় সংসদ সদস্যসহ প্রতিষ্ঠানের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ এরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফৌজিয়া মঞ্জুর, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পরিচালক মোস্তাক আহমেদ কিরন এবং সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ বিশ্বাস, আলহাজ হামেজ উদ্দীন সরদার, আলহাজ কারী মোজাম্মেল হক এবং দারুস সালাম মাদ্রাসার মুহতামিম মো. কুতুবউদ্দিন।
চরমিরকামারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি নেওয়াজ শরীফ দোয়া পরিচালনা করেন। এ সময় এডভোকেট মোকলেসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যাংকার, স্থানীয় গ্রামবাসী, মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের সম্মানে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

No Comments

Post a Comment