নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের মনোবল উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ২২ নভেম্বর, শনিবার বিকাল ৩টা’য় নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্য্যালয়ে সংস্থার কর্মী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। কর্মীদের অনুপ্রেরণা যোগাতে এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ১১ জন মাঠ কর্মকর্তা এবং ৪ জন শাখা ব্যবস্থাপককে তাদের কাজের মান মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়।
নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ফৌজিয়া মনজুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলী। নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরন সভাটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো. শমসের আলী, , প্রধান হিসাবরক্ষক কামাল পারভেজ,জোনাল ম্যানেজার মো. গোলাম মাওলা, মো. নজরুল ইসলাম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মো. খাইরুজ্জামান, প্রধান অভ্যন্তরীন নিরীক্ষক জি.এস. তানিম রহমান এবং এম আই এস প্রধান আহমদউল্লাহ মিলন।
কর্মীদের সাথে মতবিনিময়ের সময় প্রধান নির্বাহী মো. শফিকুল ইসলাম উল্লেখ করেন, “নিউ এরা ফাউন্ডেশনে তাদের অবদান এবং পরিশ্রম অনস্বীকার্য। কর্মীদের যথাযথ মূল্যায়নই পারে প্রতিষ্ঠানে কর্ম পরিবেশ বজায় রাখতে”। পরিচালক মোস্তাক আহমেদ কিরন বলেন, “কর্মীদের প্রতি নিউ এরা ফাউন্ডেশন বরাবরই কর্মী বান্ধব। কর্মীদের সকল সুযোগ-সুবিধা মাথায় রেখেই সকল নীতিমালা প্রণয়ন করা হয়েছে”।
এই অনুষ্ঠানে যারা কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন, সেই ৪ জন শাখা ব্যবস্থাপক হলেন ঈশ্বরদী নগর শাখার মো. হুমায়ুন কবীর, আটঘরিয়া শাখার মো. মহিদুল ইসলাম, পাবনা সদর শাখার মো. আনোয়ারুল ইসলাম এবং আরামবাড়িয়া শাখার মো. ফারুক হোসাইন।
এছাড়াও, পুরষ্কারপ্রাপ্ত ১১ জন মাঠ কর্মকর্তা হলেন চরমিরকামারী শাখার আঃ শহিদ ও সাজেদুর, ঈশ্বরদী নগর শাখার সুমন, কালিকাপুর শাখার সুজন ও রাজন, চরসাহাপুর শাখার সুজাত আলী, বিলকেদার শাখার সেলিম, আরামবাড়িয়া শাখার তরিকুল, আটঘড়িয়া শাখার আবুল কালাম আজাদ, পাবনা সদর শাখার মাহাবুবুর রহমান এবং ঢুলটি শাখার আবু শাহীন।
সংস্থার এই পদক্ষেপ কর্মীদের কর্মস্পৃহা ও প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা আরো বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, যা নিউ এরা ফাউন্ডেশনের ভবিষ্যৎ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
